উপবৃত্তি থেকে প্রাপ্ত শিক্ষার্থীর তথ্য হালনাগাদ ও ডাটা এন্ট্রি করণের সময় বৃদ্ধি প্রসংগে।
বিষয় : উপবৃত্তি থেকে প্রাপ্ত শিক্ষার্থীর তথ্য হালনাগাদ ও ডাটা এন্ট্রি করণের সময় বৃদ্ধি প্রসংগে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন
"প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প” এর অধীনে প্রাথমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানের
শিক্ষার্থীকে ইউনিক আইডি কার্ড প্রদানের লক্ষ্যে উপবৃত্তি থেকে প্রাপ্ত শিক্ষার্থীর তথ্য হালনাগাদ ও ডাটা
এন্ট্রি কার্যক্রম চলমান রয়েছে। যা ৩১ জুলাই 2023 তারিখ শেষ হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ডাটা এন্ট্রি
কার্যক্রম সম্পন্ন না হওয়ায় আগামী ০৬ আগস্ট 2023 থেকে ০৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত সময়
বৃদ্ধি করা হলো। উক্ত সময়ের মধ্যে আবশ্যিক ভাবে সকল শিক্ষার্থীর তথ্য প্রকল্পের সফটওয়্যারে এন্ট্রি
সম্পন্ন করতে হবে।
২। উক্ত কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার নিমিত্ত নিয়মিত তদারকিসহ ডাটা এন্ট্রি কার্যক্রম বাস্তবায়নে
সহযোগিতা প্রদানের জন্য বিভাগীয় উপ-পরিচালকগণকে নির্দেশনা প্রদান করা হলো।


কোন মন্তব্য নেই