Header Ads

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ২০২৩ এর ফল প্রকাশ করা হবে ২৫ - ২৮ ফেব্রুয়ারি

 

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ২০২৩ এর ফল প্রকাশ করা হবে (২৫ - ২৮ ফেব্রুয়ারি)





জানুয়ারি/২০২৩ থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের বিষয়টি মাথায় রেখে বিগত তিন বছর ধরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। আগামীতে ও আর এ পরীক্ষা থাকছেনা। কিন্তু গত ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় আকস্মিকভাবেই এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। 

এরই ধারাবাহিকতায় গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২০% শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পায়। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের প্রতিটিতে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের ভিত্তিতে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

এই বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে। গত মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব ফরিদ আহাম্মদ। মন্ত্রণালয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.